মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

পাবনায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

পাবনা র‌্যাব কর্তৃক ৭০ (সত্তর) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০২ জন গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব -১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ৩০/০৩/২০২৩ তারিখ ২১.১৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া রেলগেট এর পাশে মোঃ সানোয়ার এর মেসার্স আমির রিপিয়ারিং ওয়ার্কসপ এর পাশে মহাসড়কের উপর’ অভিযান পরিচালনা করে ৭০ (সত্তর) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, মোটর সাইকেল-০১টি, চাবি-০৩টি, মোবাইল-০২টি, সীমকার্ড-০৩টিসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ আহসান হাবিব (৩২), পিতা-মোঃ আবুল কাশেম প্রাং, সাং-দাশগ্রাম, থনাঃ বড়াইগ্রাম, জেলাঃ নাটোর, ০২। মোঃ মুন্না (৪০), পিতা-মৃত খলিল, সাং-মুলাডুলি, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের নিজ নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানি কমান্ডার  র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com