শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনায় র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি টু :

পাবনা র‌্যাব কর্তৃক ৩৫৬ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা এবং ১৪০ গ্রাম গাঁজাসহ ০২ জন গ্রেফতার।মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ০৩/০৫/২০২৩ তারিখ ১৭.৩০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন বড়পাথাইল হাট গ্রামস্থ ধৃত আসামী মোঃ ইমরান এর ওয়ার্কসপের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫৬ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, ১৪০ গ্রাম গাঁজা, মোবাইল-০৩টি, সীমকার্ড-০৪টি, নগদ-৫,৭১৮/- টাকা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ ইমরান মোল্লা (৩৪), পিতা-মোঃ ইয়াসিন মোল্লা, সাং-বড়পাথাইল হাট, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা, ০২। মোঃ বাচ্চু মোল্লা (২৯), পিতা-মৃত জমিন মোল্লা, সাং-সোনাতলা বড় ক্যানাল, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত-কিশোর রায়, সিনিঃ এএসপি স্কোয়াড কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com