শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনায় র‌্যাবের অভিযানে ৪জন আসামী গ্রেফতার

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব সিপিসি টু :

মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১০/০৫/২০২৩ তারিখ ০৮.৩০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘পাবনা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা হইতে’’ অভিযান পরিচালনা করে জিআর নং-১০৬১/১৯ (পাবনা), স্মারক নং-১১০১, তারিখঃ ০৫/০৪/২৩, জিআর প্রসেস নং-৭৪২/২৩, তারিখঃ ০১/০৫/২৩। ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮(ক) মুলের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ দুলাল প্রাং (৫০), পিতা-মৃত নায়েব আলী প্রাং, সাং-কায়েমখোলা, থানা-সদর, জেলা-পাবনা। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ১০/০৫/২০২৩ তারিখ ০৭.০০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর এলাকায়’’ অভিযান পরিচালনা করে পাবনা সদর থানার মামলা নং-২৩, তারিখঃ ১০/০৫/২০২৩, ধারাঃ ১৪৩/১৪৭/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড মুলের এজাহার নামীয় ০২ নং  আসামীসহ ০৩ জন পলাতক আসামীদের গ্রেফতার করে। উল্লেখিত আসামীগণ গত ০৯/০৫/২০২৩ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় পাবনা জেলার সদর থানাধীন চর বাঙ্গাবাড়িয়া এলাকায় জনৈক হেলাল এর চায়ের দোকানে বসে থাকা মোঃ ইছাহাক আলী প্রাং, মোঃ হাবু সরদার, মোঃ মামুন মন্ডল, মোঃ সেলিম মন্ডল এবং মোঃ সবরুল শেখ’কে বন্দুক, চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, টাঙ্গি, খাড়া, হকিস্টিক, জিআই পাইপ ও লোহার রড দিয়ে গুরুতর জখম ও গুলি করে আহত করে। পরবর্তীতে মোঃ আসিফ হোসাইন রকি (২৩), পিতা-ইসহাক প্রাং, সাং-চর বাঙ্গাবাড়িয়া, থানা-সদর, জেলা-পাবনা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হলে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ হাবিব মন্ডল (৩৬), ০২। মোঃ জহুরুল হক, উভয় পিতা-মৃত মনছের আলী মন্ডল, ০৩। মোঃ হবিবার (৬০), পিতা-মৃত মনছের প্রামাণিক, সর্ব সাং-চর বাঙ্গাবাড়িয়া, থানা-সদর, জেলা-পাবনা।

স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার  র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com