বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনায় র‌্যাবের অভিযানে ধর্ষন মামলার ৩ আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার সাঁথিয়ায় গনধর্ষন মামলায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ আসামীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিনগত রাতে পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পাবনা র‌্যাব ১২ সিপিসি টু সদস্যরা। পাবনা র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহয়তায় এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনার সাঁথিয়া থানার চাঁদপুর গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে মোঃ নূহ মোল্লা(২৮), মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩০), মোঃ নূর আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২)।
কোম্পানী কমান্ডার আরো জানায়, গতকাল ১৯মার্চ রাত ১০টার দিকে সাঁথিয়া থানার খাইলভরা মোল্লাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ নূহ মোল্লা (২৮) কে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে অপর ২ আসামীকে আতাইকুলা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ১৯ শে ফেব্রæয়ারী সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ধর্ষীতা সাঁথিয়া থানার বনগ্রাম বাজার হতে নিজ বাড়িতে যাবার উদ্দেশ্যে অটো রিক্সায় রওনা দেন। এরপর ৩ ধর্ষক তাকে জোর পুর্বক তুলে চরভদ্রকোলা গ্রামের ডাঙ্গার চক নামক নির্জন মাঠে নিয়ে গণধর্ষন করে অজ্ঞান অবস্থায় মাঠে ফেলে রেখে চলে যায়। পরে ধর্ষীতার জ্ঞান ফিরে পেলে সে বাড়িতে গিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করে। গত ২২ ফেব্রæয়ারী সাঁথিয়া থানায় মামালা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com