বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

পাবনায় র‌্যাবের অভিযানে ১শ ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
অদ্য ২৭ এপ্রিল, ২০২২ তারিখ ১৪.০৫ ঘটিকায় সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ‘‘পাবনা জেলার পাবনা থানাধীন ছাতিয়ানী কারিগর পাড়া মোড়স্থ মোঃ সিরাজুল ইসলাম (৪২), পিতা-মৃত হারুনুর রশিদ এর গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রিক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ” অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী মোঃ রাব্বী শেখ (৩১), পিতা- মোঃ সিদ্দিক, সাং-আটুয়া খাঁ পাড়া, থানা-পাবনা, জেলা-পাবনা’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীর নিকট হতে ১০০ (একশত) পিচ অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা, মোবাইল ০১টি ও সিম ০২টি এবং নগদ ৩৭০/- (তিনশত সত্তর) টাকা উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

স্বাক্ষরিত/–
কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার,র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com