শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনায় হিরোইনসহ ১জন গ্রেফতার র‌্যাবের অভিযানে

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

পাবনা র‌্যাব কর্তৃক ৪২ (বিয়াল্লিশ) গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ ০১ জন গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ০১/০৪/২৩ খ্রিঃ তারিখ ১৮.১৫ ঘটিকা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা থানাধীন মেরিল মোড়স্থ পাবনা হাসপাতাল এন্ড ডায়ালাইসিস সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ৪২ (বেয়াল্লিশ) গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন, মোবাইল-০২টি, সিমকার্ড-০৪টি’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ আঃ মালেক (৪২), পিতা-মৃত সাকুব্বর শেখ, সাং-শিঙ্গা গাংকোলা, থানা- পাবনা সদর, জেলা-পাবনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান স্কোয়াড্রন লীডার, কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com