রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনা ঈশ্বরদীতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে বাক বাকবিতন্ডায় এসএসসি পরিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদী উপজেলার সাঁড়া থানা পাড়ায় থার্টি-ফাস্ট নাইটে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পিটিয়ে এক স্কুল ছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত স্কুল ছাত্র সাঁড়া থানা পাড়ার মিজানুর রহমান মিন্নুর ছেলে রোহান (১৫)। সে সাঁড়া সাউদিয়া উচ্চ বিদ্যালয়ে এবারের এ্সএসসি পরিক্ষার্থী ছিল। শনিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাঁড়া পান হাট পড়া ও মেম্বার পাড়ার লোকজনের সাথে সাড়া থানা পাড়ার পিকনিক এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের রোহানকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে স্থানীয়রা।
ঈশ্বরদী পুলিশের সার্কেল এএসপি বিপ্লব গোস্বামী পরিবারের বরাত দিয়ে জানান, রোহান রাতে বাড়িতে এসে তার মাকে ডাক দেয়। তার মার কাছে কিছু বলার আগেই রোহান মৃত্যুর কোলে ঢলে পড়ে। এএসপি গোস্বামী আরো বলেন, নিহতের শরীরে কোন দাগ নেই। মৃত্যুর তদন্ত চলছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com