রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনা ঈশ্বরদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিহত

Reading Time: < 1 minute

রোহান খান, ঈশ্বরদী পাবনা :
পাবনা ঈশ্বরদীতে মোটরসাইকেল ও করিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী স্টেডিয়াম রোডের পাকশী দিয়াড় বাঘইল সায়েনউদ্দিন মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক তৌশিকুর রহমান (৩৫) বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ সূত্র জানায়, নিহত তৌশিকুর ঢাকা মিরপুরের গোলাম রসুলের ছেলে এবং তিনি ঈশ্বরদীর আলোবাগে ভাড়া বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শী ইমরান ও আরিফ জানান, সকালে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে বিদ্যুৎ কেন্দ্রে কাজে যোগাদান করতে যাওয়ার পথে সায়েনউদ্দিন মোড়ে করিমন (কুত্তা গাড়ি) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, ঘাতক করিমন গাড়িটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা সহ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com