শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পাবনা ঈশ্বরদীতে শুরু হয়েছে ৩দিন ব‍্যাপী ফুরফুরার ইসালে সওয়াব

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা ঈশ্বরদী :
ঈশ্বরদী উপজেলার পাকশীতে বুধবার ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফুরফুরার বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আগামী শনিবার বাদ ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। ফুরফুরার পাকশী দরবারের মুখপাত্র গোলাম মোস্তফা চাঁদ জানান, ১৯৩২ সালে ফুরফুরা দরবারের কায়েম মোকাম পাকশীর গোড়াপত্তন হয়। ১৯৫৮ সাল থেকে প্রতি বছর এ সময়ে ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত পাকশীর এই দরবার শরিফ। প্রতি বছর মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে। দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাহফিল শুরুর বেশ কয়েক দিন আগে থেকেই সমবেত হন। অনেকেই আছেন যারা বুধবারে শুরু হওয়া এই ইসালে সওয়াব মাহফিলে শরিক হয়ে আগামী শনিবার বাদ ফজর আখেরি মুনাজাত শেষ করে বাড়ি ফিরবেন। এতে শুক্রবারের জুমা নামাজে সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটে। জুমার নামাজের পর তাবারক বিতরণ করা হয়। ফুরফুরার রেওয়াজ অনুযায়ী এবারেও পুরো মাহফিল পরিচালনা করবেন ফুরফুরা শরীফের বর্তমান গদ্দীনশীন পীর আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই। মাহফিলে তাশরিফ রাখবেন মাওলানা মোস্তফা মাদানী, মাওলানা আয়াতুল্লাহ সিদ্দিকী, মাওলানা মুজাহিদ সিদ্দিকী ও মিফতাহুল জান্নাত সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com