রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনা ঈশ্বরদীরতে চালক-হেলপারদের নিয়ে সচেতনতা মূলক সভা

Reading Time: < 1 minute

এম.আর রাসেল হোসেন,ঈশ্বরদী পাবনা :
মহাসড়কে যানজট ও দূর্ঘটনা রোধে পাবনার ঈশ্বরদীতে চালক-হেলপারদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ই মার্চ) উপজেলার রুপপুর মোড়ে সকাল ১১টার দিকে ঘন্টা ব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পাকশী হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসআই কমলাকান্ত রায়, তিনি হাইওয়ে রোডে থ্রি হুইলার ওঠার উপর বিধি নিষেধের কথা বলেন। এসআই জাহাঙ্গীর চালক- হেলপারদের উদ্দেশ্যে বলেন, পুলিশের পাশাপাশি ড্রাইভাররাও যদি সচেতন হয় তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে এবং জনগণকেও এর পাশাপাশি সচেতন হতে হবে। এবং উল্টো পথে কখনোই গাড়ি চালাবেন না। মোটরসাইকেলের ক্ষেত্রে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে।সভায় আরো বক্তব্য রাখেন, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও গাড়ির মালিক,চালক-হেলপারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com