বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা

পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদতা, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ৩টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাসের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিরাপত্তায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ ও সঙ্গিয় পুলিশ সদস্যরা নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত ছিলো। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো দাদাপুর এলাকার মন্টু বিশ্বাসের মালিকানাধীন এমএমবি ইটভাটাকে এক লাখ টাকা, একই এলাকার রঞ্জু মল্লিকের মালিকানাধীন এসএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা ও হেলাল উদ্দিনের মালিকানাধীন বিএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, অবৈধ ইটভাটায় ইউএনও সঙ্গে যৌথভাবে অভিযান চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান জানান, ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো ও পরিবেশ বিনষ্ট করার অপরাধ করে আসছিল। তাই তিন ইটভাটায় অভিযান চালিয়ে ইটপ্রস্তত ও ভাটা প্রস্তুত স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনা, ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং ঈশ্বরদী থানা পুলিশ নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com