শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আর কে আকাশ,পাবনা :
শিল্প সাহিত্য সংস্কৃতির লীলাভূমি পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে “ফ্যাসিবাদী গণহত্যা, দমন-পীড়ন ও নির্মম নির্যাতনের বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার বিপ্লব এবং নতুন বাংলাদেশের অভ্যুদয়” শীর্ষক কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় পাবনা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাসুদুর রহমান মাসুদ খন্দকার, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আহŸায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, মাসুদ রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাসাস পাবনা জেলা শাখার আহবায়ক খালেদ হোসেন পরাগ ও সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল মান্নান ভুইয়া।
অনুষ্ঠানের শুরুতে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়। গ্রাফিতি প্রতিযোগিতায় পাবনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com