শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনা জেলায় সবচেয়ে দ্রুততম সময়ে (১০৬ দিন) পবিত্র কোরআনের ত্রিশ পারা মুখস্থ সম্পন্ন করায় সংবর্ধনা দেওয়া হয়েছে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটায় উপজেলার জয়নগর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসা এ এতিমখানায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে ১০৬ দিনে হিফজ সম্পন্নক্বারী শিক্ষার্থী হাসনাতুর রহমান হিমেলকে (১৪) তার এই তীক্ষ্ণ মেদার জন্য সংবর্ধিত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় মো. রাকিবুল ইসলাম নামে আরেক জন পবিত্র কোরানের হাফেজকেও সংবর্ধিত করেছেন কর্তৃপক্ষ।অত্র প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওলানা মো. মিজানুর রহমানের সঞ্চালনা ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক পাবনা জেলা ওলামা পরিষদ ও মুহতামিম বিরাহিমপুর আশরাফুল উলুম কওমি মাদ্রাসা আমিনপুর, পাবনা।প্রধান অতিথি বলেন, পাবনা জেলার মধ্যে এত স্বল্প সময়ের মধ্যে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার নজির এটাই প্রথম। সেই শ্রেষ্ঠেত্বের একমাত্র দাবিদার হাসনাতুর রহমান হিমেল। তিনি হিমেল এবং অত্র প্রতিষ্ঠানের সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।মাদ্রাসার এন্তেজামী কমিটির আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মোল্লা, কোষাধ্যক্ষ আলহাজ্ব আসলাম হোসেন বাবুসহ সকল শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com