শনিবার, ২৫ Jul ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পাবনা জেলা কৃষকদলের কমিটি ঘোষনা সভাপতি হাশেম সাম্পাদক আসিপ আনন্দ র‌্যালী

পাবনা জেলা কৃষকদলের কমিটি ঘোষনা সভাপতি হাশেম সাম্পাদক আসিপ আনন্দ র‌্যালী

Reading Time: 2 minutes

আর কে আকাশ, পাবনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কৃষকদল। কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন স্বাক্ষরিত গত ২৭ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাবনা জেলা কৃষকদলের সদ্য ঘোষিত কমিটির সভাপতি মোঃ আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসিপ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম নিকসন।

পাবনা-জেলা-কৃষকদলের-কমিটি

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখা’র নব-নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে পাবনা জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। সোমবার বেলা ১১টায় আনন্দ মিছিলটি কালাচাঁদপাড়া থেকে বের হয়ে শহরের আতাইকুলা সড়ক, আব্দুল হামিদ রোড পদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে জেলা কৃষকদলের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. আবুল হাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসিপের পরিচালনায় বক্তব্য রাখেন, আসলাম হামিদ খান, আগা মোহাম্মদ, মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন মনু, কৃষকদল নেতা শাহাদৎ হোসেন, সাইদুর রহমান সাত্তার, মো. ফিরোজ, আব্দুল বারী, আবু মুসা, শাজাহান খান সাজু, মো. আসাদ, মো. আন্তু প্রমূখ। বক্তব্যকালে বক্তাগণ নব-নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে কৃষকদল পাবনা জেলা শাখাকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও জেলা কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com