বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটের গাড়ী বহরে হামলা ও ভাংচুর

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের গাড়ী বহরে হামলা চালিয়ে গাড়ী ভাংচুর ও মারপিটে বিএনপি কর্মীদের আহত করেছে আওয়ামীলীগ কর্মীরা। এসময় হামলাকারিরা বিএনপি নেতাকর্মীদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে আহত ছাত্র নেতারা জানান।রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিএনপির রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চে যাওয়ার পথে নাটোরের লক্ষীপুর ইউনিয়নের সৈয়দপুর মোড়ে এ ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহত হন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সেখ তুহিন, পাবনা পৌর ছাত্রদল নেতা ইমন হোসেন ও শাকিল আহমেদ।এ সময় আরো আহত হন পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা ছাত্রদল নেতা আল আমিন পাপ্পু ও জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম। আহতদের সবাইকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com