রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এমজে সুলভ খান, পাবনা:
পাবনায় ব্যপক উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। পাবনা জেলা বারের ৩৬০ জন আইনজীবি এ নির্বাচনে তাদের মূল্যবান ভোট প্রদান করে। নির্বাচনকে ঘিরে জেলা বার সমিতির এলাকায় ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
এ নির্বাচনে দুটি আইনজীবি পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে। একদিকে রয়েছে সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ মনোনীত মুক্তা-আহাদ বাবু পরিষদ ও আইনজীবি ঐক্য পরিষদ মনোনিত ছাত্তার-আরশেদ পরিষদ এ নির্বাচনে প্রতিদন্দ্বীতা করেছেন। নির্বাচনে কোন বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আক্তারুজ্জামান মুক্তা পেয়েছেন ২৩৬ ভোট, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুস সাত্তার পেয়েছেন ১০১ ভোট। অন্যদিকে ২৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আব্দুল আহাদ বাবু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের আরশেদ আলম পেয়েছেন ৯২ ভোট। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি আব্দুল হক খান (২১২ ভোট), সহসভাপতি জাফর আলতাফ (২৩৮ ভোট), কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া নবী (২১৬ ভোট), যুগ্ম-সম্পাদক (উন্নয়ন) আবু বক্কর সিদ্দিক (২০৬ ভোট), যুগ্ম-সম্পাদক (লাইব্রেরি) কে এম মাহবুবুর রহমান (২৩১ ভোট), যুগ্ম-সম্পাদক (সংস্কৃতি) তৌহিদ হাসনায়েন (২১২ ভোট) ও অডিটর ফারজানা পারভীন (২৩৩ ভোট)।এ ছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত রাজিব চৌধুরী পেয়েছেন ২০৮ ভোট, হাসনাত ইলিয়াস মেরী ২৩২ ভোট, রাশিদুল ইসলাম ২৩২ ভোট, নূরুজ্জামান নোমান পেয়েছেন ২৪৬ ভোট।
আর এদিকে প্রার্থীরা জানিয়েছে উৎসব মূখর পরিবেশে তারা ভোট দিতে পেরে ভীষন খুশি। ফলাফল যাই হোক সবাই মেনে নিয়ে একসঙ্গে আগামীতে পাবনা জেলা বার সমিতিকে শক্তিশালি করবে এবং সকল সদস্যদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির লক্ষে কাজ করে যাবো বলে অঙ্গিকার করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র এডভোকেট আব্দুর রহিম খানসহ নির্বাচনের সদস্যবৃন্দ। নির্বাচনে মুক্তা-আহাদ বাবু পরিষদ বিজয় লাভ করে।