বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির অফিস দখলের অভিযোগ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির এ আর কর্নারে অবস্থিত অফিস জোর পুর্বক দখলের অভিযোগ করেছেন, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কাওছার রহমান রিন্টু। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়া অভিযোগ পত্রে জানা যায়, বর্তমান মালিক সমিতির নির্বাচিত কর্মকর্তাগণকে সাধারণ মালিক সদস্যগণ স্বতঃফুর্তভাবে কমিটি পুর্নঃবির্নাস করিয়া গত ১৭ আগষ্ট পরিচালক রেজিষ্টার্ড অব ট্রেড ইউনিয়নস রাজশাহীতে অনুমোদনের জন্য অবগত করেন।
এদিকে পরিবহন সুষ্ঠ ও শৃংখলভাবে পরিচালনার জন্য উক্ত কমিটি কাজ করে আসছে। এরই মধ্যে একদল সন্ত্রাসী সমিতির অফিসে প্রবেশ করিয়া অফিসের রেজিষ্টার্ড, নোটিশ ও রেজুলেশন বই জোর পুর্বক ছিনিয়ে নিয়ে যায়। এদিকে গত ২৬ আগষ্ট একদল বহিরাগত সন্ত্রাসী অফিসের তালা ও গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং তারা অফিসে অবস্থান গ্রহন পুর্বক দখল করে রেখেছে। যা সন্ত্রাসী কর্মকান্ডের অংশ হিসাবে মনে করেন কর্তৃপক্ষ। দখলদারেরা মালিক সমিতির কোন সদস্য হিসাবে অন্তভুক্ত নেই বলে অভিযোগকারীর দাবি। এছাড়া দখলদারদের কোন পরিবহন সমিতির প্রচলিত সড়কে চলাচল করেনা। সমিতির শৃংখলা ফিরিয়ে আনতে পাবনা জেলা প্রশাসক ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে চিঠির মাধ্যম অবগত করেছেন বলে বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কর্তৃপক্ষ জানিয়েছেন। সমিতির সাধরণ সদস্যসহ সকল নির্বাহী কমিটির সদস্যদের দাবি, বহিরাগত সন্ত্রাসী, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের হাত থেকে সমিতি রক্ষা করে স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com