সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

News Headline :
মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার

পাবনা বেড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রকিব’কে গনসংবর্ধনা

Reading Time: < 1 minute

এম.জে সুলভ, পাবনাঃ
পাবনা বেড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম মারুফকে গনসংবর্ধনা দিয়েছে এলাকাবাসি। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বেড়া বি,বি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ  ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সহ-সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন এস এম রকিবুল ইসলাম মারুফকে। রকিব পাবনা জেলার বেড়া পৌরসভার বৃশালিখা গ্রামের বাসিন্দা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছেলে । রকিবুল ইসলাম মারুফ দীর্ঘদিন বেড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জরিত। পদ পাওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে শুক্রবার বিকেলে আরিচা কাজিরহাট হয়ে যমুনা নদীর ঘোলা স্রোত উজিয়ে নিজ এলাকায় আসেন। এসময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় ছাত্রলীগ সহ আওয়ামীলীগ,যুবলীগ নেতাকর্মী।                                                     এ সময় জেলা,উপজেলা,কলেজ,ইউনিয়ন,ওয়ার্ড সহ সকল পর্যায়ে ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন। বেড়া বি,বি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,এস এম আসিফ শামস্ রঞ্জন,বেড়া পৌর মেয়রও সভাপতি উপজেলা আওয়ামীলীগ। আলমামুদ সরকার সভাপতি,নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশন। আব্দুল মান্নান মানু,সভাপতি বেড়া পৌর আওয়ামীলীগ।বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ।সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন হান্নান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী। সাবেক পাবনা জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম বস। রেদোয়ান হাসান রুবেল সাবেক আহ্বায়ক বেড়া উপজেলা ছাত্রলীগ সহ আরো অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। রকিবুল ইসলাম মারুফ বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে যে দায়িত্ব দিয়েছে সততা নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমাদের অভিভাবক বাংলাদেশ সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির নির্দেশে সামনের দিকে এগিয়ে যাবো। আপনারা আমাকে যে সংবর্ধনা দিয়েছেন আপনাদের কাছে চির কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com