শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনা র‌্যাবের অভিযানে নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ ১জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

পাবনা র‌্যাব কর্তৃক ১,৮৬,৫০০ শলাকা নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ ০১ জন গ্রেফতার মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ০৪/০৫/২০২৩ তারিখ রাত্রী ০২.৫০ ঘটিকায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার আতাইকুলা থানাধীন লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নান শেখ এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর’ অভিযান চালিয়ে ১,৮৬,৫০০ শলাকা নকল ব্রান্ডরোলযুক্ত বিড়ি, নকল ব্রান্ডরোল-৯৫,৪৬০ টি, ০২ টি মোবাইল এবং ০৩টি সিমকার্ডসহ ০১ জন বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ রাজীব (২৬), পিতা-বাশার, সাং-দেবীপুর (তেবাড়িয়া), থানা-আতাইকুলা, জেলা-পাবনা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুলপরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com