সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পাবনা র‌্যাবের অভিযানে ১৪০ ইয়াবাসহ ২জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি ২ :
পাবনা র‌্যাবের অভিযানে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার ফরিদপুর থানাধীন দক্ষিণ বৃলাহিড়ী বাড়ি গ্রামস্থ দক্ষিণ বৃলাহিড়ী বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুইজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিসি-২, পাবনার একটি চৌকষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে অদ্য ২২ মার্চ, ২০২৪ তারিখ ১৩.৪৫ ঘটিকায় পাবনা জেলার ফরিদপুর থানাধীন দক্ষিণ বৃলাহিড়ী বাড়ি গ্রামস্থ দক্ষিণ বৃলাহিড়ী বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে অভিযান পরিচালনা করে ০১। মোঃ মনিরুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আঃ সামাদ প্রামানিক, ০২। মোঃ রুহুল আমিন @ পলাশ (৪০), পিতা-মৃত কুদ্দুস সরকার, উভয় সাং-বৃলাহিড়ী বাড়ী, থানা-ফরিদপুর, জেলা-পাবনা নামক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তাদের নিকট হতে ইয়াবা-১৪০ পিস, মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি, নগদ-১৫৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করতঃ তাদেরকে পাবনা জেলার ফরিদপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর)কোম্পানি কমান্ডার, র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com