মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনা র‌্যাবের অভিযানে ৫কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি ২ :
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার পাবনা সদর থানাধীন দোগাছি ইউনিয়নের আশুতোষপুর গ্রামে জনৈক মোঃ বাদশা মন্ডল (৪০), পিতা-মোঃ নুরুল মন্ডল, সাং-আশুতোষপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা নামক একজন মাদক ব্যবসায়ী তার বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে থাকা টয়লেট সংলগ্ন জমিতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা চাষ করে বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিসি-২, পাবনার একটি চৌকষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে গত ২১ মার্চ, ২০২৪ তারিখ ২৩.৫০ ঘটিকায় পাবনা জেলার পাবনা সদর থানাধীন দোগাছি ইউনিয়নের আশুতোষপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বাদশা মন্ডল (৪০), পিতা-মোঃ নুরুল মন্ডল, সাং-আশুতোষপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করে এবং তার বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে থাকা টয়লেট সংলগ্ন জমি হতে ০৫ (পাঁচ) কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৮ (ক) ধারায় মামলা দায়ের করতঃ পাবনা জেলার পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর), কোম্পানি কমান্ডার র‍্যাব-১২, সিপিসি-২,পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com