রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি: পাবনা র্যাব কর্তৃক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার।মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব–১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ০৯/০২২০২৩ তারিখ ১৮.৩০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব–১২, সিপিসি–২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন ধৃত আসামী মোঃ সবুজ সরদার (৩৮) এর বসতবাড়ী অভিযান পরিচালনা ওয়ারেন্টভুক্ত পলাতকআসামী মোঃ সবুজ সরদার (৩৮), পিতা মোঃ আনছার সরদার, সাং–রমানন্দপুর মধ্যপাড়া, থানা–পাবনা, জেলা–পাবনা গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার পাবনা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত–মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার, র্যাব–১২, সিপিসি–২, পাবনা।