রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি :
পাবনা র্যাব কর্তৃক ৪,৩৫,০০০ (চার লক্ষ পয়ত্রিশ হাজার) শলাকা নকল ব্রান্ডরোলযুক্তবিড়িসহ ০২ জন গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব–১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায়গত ১৫/০৩/২০২৩ তারিখ ০১.৩০ ঘটিকায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব–১২, সিপিসি–২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন শাহজাদপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের শক্তিপুর মহল্লার জনৈক মালেক মিয়ার ভাড়াটিয়া তিন তলা বসত বিল্ডিং অভিযান চালিয়ে ৪,৩৫,০০০ (চার লক্ষ পয়ত্রিশ হাজার) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, ০২টি মোবাইল, ০৪টি সিমকার্ড সহ ০২ জন বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ বকুল হোসেন (৩২), পিতা–মোঃ ফরিদ শেখ, সাং–রানিগ্রাম, ০২। মোঃ সাজেদুল ইসলাম (২৩), পিতা–হযরত আলী, সাং–ফলিয়া, উভয় ইউনিয়ন–লক্ষীপুর, থানা–আতাইকুলা, জেলা–পাবনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাকি দিয়ে আসছিল।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত–মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার র্যাব–১২, সিপিসি–২, পাবনা।