শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনা র‍্যাব কর্তৃক ১০০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস রিলিজঃ
১।র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক,র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২০/০৭/২০২৩ তারিখ ১৫.৩০ ঘটিকায় ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া বাজার পাবনা টু রাজশাহী মহাসড়কের জনৈক ১নং সাক্ষী মোঃ রফিকুল ইসলাম (৪৩), পিতা-মৃত অলি আহম্মেদ ব্যাপারী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
৩। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ রুবেল হোসেন (৩০), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-বনপাড়া বাজার (সরদারপাড়া), থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় আসছিল।
৫। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com