শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনা র‍্যাব কর্তৃক ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২সিপিসি-২ :
পাবনা র‍্যাব কর্তৃক ০৪টি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা অর্থ জরিমানা।
পাবনা র্যা বের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পাবনা জেলার সদর থানাধীন “স্বাধীন বাংলা বিস্কুট” এবং ঈশ্বরদী থানাধীন “বিসমিল্লাহ বেকারী”, এবং “পূর্বাশা ফুড এন্ড বেভারেজ” ফুড ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য উৎপাদক পূর্বক বাজারজাত করার প্রস্তুতি গ্রহণ করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৮/০৪/২০২৪ তারিখ ১১.৩০ হতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়, পাবনা এর সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে র্যা বের একটি টহল দল পাবনা জেলার সদর থানাধীন কাশিপুর সাকিনস্হ জনৈক মোঃ সিরাজুল ইসলাম(৪৫), পিতা-মৃত চাঁদ আলী এর “স্বাধীন বাংলা বিস্কুট” নামক বেকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ সিরাজুল ইসলাম, পিতা-মৃত চাঁদ আলী, সাং-কাশিপুর,থানা-পাবনা সদর, পাবনা এর “স্বাধীন বাংলা বিস্কুট” ব্যবসা প্রতিষ্ঠানে নোংরা পরিবেশ, মেয়াদউত্তীর্ণ ময়দা ও আটা ব্যবহার করে খাদ্য পন্য উৎপাদন ও বাজারজাত করায় অপরাধে সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করতঃ ২০০ (দুইশত) প্যাকেট মেয়াদ উত্তীর্ণ বিস্কুট এবং কেক ধ্বংস করা হয়।
পরবর্তীতে উক্ত আভিযানিক দল ১৪.০৫ হতে ১৫.১০ ঘটিকা পর্যন্ত পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন বড়ইচারা এলাকায় “বিসমিল্লাহ বেকারী”, ও “পূর্বাশা ফুড এন্ড বেভারেজ” ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিসমিল্লাহ বেকারী নামক ব্যবসা প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে খাদ্য দ্রব্যাদি তৈরী এবং পণের মোড়কে মেয়াদ উল্লেখ না করায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ আলী (৪২), পিতা-মৃত আবুল হোসেন সর্দার, সাং-বড়ইচড়া, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা এর নিকট হতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং “পূর্বাশা ফুড এন্ড বেভারেজ” নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী করার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ বশীরুল্লাহ (৩০),পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-বড়াইচড়া, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা এর নিকট হতে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। অতঃপর উক্ত আভিযানিক দল শিমুলতলা বাজারস্থ জনৈক মোঃ সেকম আলী (৩৫), পিতা-মোঃ মোফাজ্জল ইসলাম, সাং-শিমুলিয়া, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা এর ” ঈশ্বরদী ভান্ডার ” নামক একটি তরমুজের আড়তে নির্ধারিত মূলের চেয়ে বেশী দামে তরমুজ বিক্রয় অপরাধে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করে।
উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠান ০৪ (চার) টির বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযোগ নং-৫৪৪,৫৪৫,৫৪৬/২০২৩-২৪, তারিখঃ ০৮ এপ্রিল ২০২৩ খ্রিঃ মোতাবেক সর্বমোট ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর)কোম্পানি কমান্ডার,র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com