রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনা শহরে যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত স্থাণীয়দের উপর গুলি বর্ষন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় নাজমুল নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরত্বর আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা পৌর রাধানগর খেদমতগার সমিতির সামনে এ ঘটনা ঘটে। আহত নাজমুল রাধানগর লিপু সিপাই রোডের শহীদ হোসেনের ছেলে। প্রত্যাক্ষদর্শীরা জানায়, এলাকার প্রভাব বিস্তার নিয়ে তুহিন ও ডন সৈকতের সাথে বিরোধ চলে আসছিল। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডন সৈকতের নেতৃত্বে ১২/১৫ জনের একটি গ্রুপ মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে নাজমুলকে ধরে এলোপাথারী ভাবে ছুরিকাহত করতে থাকে। এসময় স্থাণীয়রা নাজমুলকে বাচাতে এগিয়ে গেলে ডন সৈকতের নেতৃত্বে স্থানীয়দের উপর ৮/১০ রাউন্ড গুলি বর্ষন করে পালিয়ে যায়। স্থাণীয়রা নাজমুলকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে । পরে নাজমুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সন্ত্রাসী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখিন করা হবে। উল্লেখ্য ইতিপুর্বে ডন সৈকত আব্দুস সাত্তার নামে এক পরিবহন ব্যাবসায়ীকে গলায় পিস্ততল ঠেকিয়ে গুলি করেছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com