রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পাবনা সুজানগরে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, পৌরসভার ভবানীপুর সিসিডিবি সংলগ্ন মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ। পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ আলী, পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবর রহমান খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com