রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনা সুজানগরে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, সুজানগর পাবনা:
পাবনা সুজানগর থানা পুলিশ হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। রোববার রাতে পাবনার সুজানগর উপজেলার খয়রান ব্রীজের উপর থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ী উপজেলার বগাজানি গ্রামের আলতাব হোসেনের ছেলে আশফাক হোসেন ওরফে লিয়ন (২৬) ও আব্দুল হাই মোল্লার ছেলে আনিসুর রহমান (৩৬)। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ২৭/১১/২০২২ ইং তারিখে সুজানগর থানার মানিকহাট ইউনিয়নের খয়রান ব্রীজের উপর হতে ১৮.৪৫ ঘটিকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৩ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com