শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পাবনা ৫ আসনে আওয়ামীলীগের প্রার্থী হতে চান রাষ্ট্রপতির ছেলে রনি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান রনি। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা পৌর শহরের জুবিলী ট্যাংকপাড়ার নিজ বাড়িতে
সাংবাদিকদের সাথে এক মত সভায় তার ইচ্ছের কথা জানান।“আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা ৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং তিনি যদি নির্বাচন করার সুযোগ দেন তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করব।”বাবার (রাষ্ট্রপতি) সম্মতি ও ইচ্ছেতেই নির্বাচনের মাঠে আছেন জানিয়ে আরশাদ আদনান রনি আরও বলেন, “রাষ্ট্রপতি হওয়ার আগে থেকেই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনার স্বপ্ন ছিল, পাবনাকে একটি মডেল জেলায় রূপান্তরিত করা। এখন রাষ্ট্রপতি হিসেবে উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন।” নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপ্রধানের ছেলে বলেন, “আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসার কারণে একটু দূরে ছিলাম। ” রনি বর্তমানে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য বলে জানান। তিনি বলেন, “যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে, তাই আমার দাবির একটা জায়গা তো আছেই।“ এ সময় তিনি পাবনার উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। উল্লেখ্য এর আগে তিনি বলেন, গত ১৫ বছরে পাবনার দৃশ্যত কোন উন্নয়ন হয়নি। তিনি পাবনার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। ১৬ জেলার ১ জেলা হিসাবে পাবনার যেমন উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি।তিনি আরো বলেন, আমি উত্তরবঙ্গের যে সব জেলায় যায়, তারা তাদের জেলায় ব্যাপক উন্নয়ন করেছে। অথচ পাবনায় দৃশ্যত কোন উন্নয়ন হয়নি। তাই তিনি সুযোগ পেলে পাবনার উন্নয়নের জন্য কাজ করে যাবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com