বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি

পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাত নিরসনে সংবাদ সম্মেলন

পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাত নিরসনে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
পার্বত্য অঞ্চলে জাতিগত সংঘাত নিরসন ও সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতা’র ব্যানারে সাংবাদিক সম্মেলন হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৫ দফা দাবি জানানো হয়। দাবিসমূহ:
১. পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতি ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হবে।
২. সব ধরনের বিচার বহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা,দোকানপাট,বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুর,অগ্নিসংযোগে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪.পার্বত্য অঞ্চলে আবহমানকাল ধরে প্রচলিত শত শত বছরের জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল দেশি-বিদেশি কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. পার্বত্য অঞ্চলকে ঝুঁকিমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে এর সকল সীমান্ত এলাকায় সুরক্ষা বৃদ্ধি ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার পক্ষে বক্তব্য রাখেন, মো. আমিনুল ইসলাম, মো. রাকিব মনি ইফতি, এস এম শাহ নেওয়াজ, মো. আনিসুর রহমান রনি। সংবাদ সম্মেলনে দ্রুত পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনতে সকল জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com