মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত;চালক গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
বেপরোয়া গতিতে পিকআপ চালিয়ে মোটরসাইকেল চালককে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া (চালক) মোঃ মুর্শিদুল ইসলামকে (২২) ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী। এ সময় জব্দ করা হয়েছে ঘাতক পিকআপটি।সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন বিনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার চালক মোঃ মুর্শিদুল ইসলাম (২২), সে নাটোর জেলার সিংড়া থানার তেরবাড়িয়া গ্রামের মোঃ জালালের ছেলে।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়, রবিবার (১০ নভেম্বর) ভোর সোয়া ৪টায় নাটেরের সিংড়া থানাধীন নিমাকদমা বাজারের মধ্যবর্তি স্থানে মাছ ভর্তি একটি পিকআপ দ্রæত গতিতে চালিয়ে মোটরসাইকেল আরোহী আঃ মোমিনকে (২১) সামনা সামনি ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেল চালক আঃ মোমিন (২১) রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক মোঃ মুর্শিদুল ইসলাম তার পিকআপে করে আহত আঃ মোমিনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ শুনে চালক পিকআপযোগে দ্রæত পালিয়ে যায়। পরে নিহতের পিতা বাদী হয়ে চলকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে (চালক) নাটোর জেলার সিংড়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com