শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পুঠিয়ায় দেশীয় অস্ত্র ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন বেগম (৪৫) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬টার দিকে পুঠিয়া পৌর সদর এলাকার তার বাড়ি থেকে মাদক সম্্রাজ্ঞী আইরিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আইরিন পুঠিয়া পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। প্রতিবেশি রিদয় খান জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আইরিন বেগম মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মাদক সম্্রাজ্ঞী আইরিন বেগমকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। এসময় তার তার কাছে থেকে হেরোইন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে। তাদের নামে পুঠিয়া থানায় মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com