শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া থানাধীন তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মোঃ হোসেন (২৫) ও জেকের আলী সাঈদ সারোয়ার (২২)। তারা সম্পর্কে (চাচা-ভাতিজা)। মঙ্গলবার দুপুরে খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান । প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, একটি মোটরসাইকেলে চড়ে সাঈদ সারোয়ার ও মোঃ হোসেন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি বাস। পথে কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে বাসের চালক ও হেলপার পালিয়েছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিল। পরে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কোন মামলা হয়নি। নিহতদের পরিবার মামলা দিলে মামলা নেওয়া হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com