বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে: আরপিএমপি কমিশনার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা বলেছেন, মহানগরীর যানজট নিয়ন্ত্রণকল্পে সিটি করপোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সাথে সমন্বয়পূর্বক অটোরিকশার বিকল্প হিসেবে সিটি বাস চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সাথে নগরের ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করার সুবিধার্থে তিনি পরিবহন মালিক-শ্রমিক কেন্দ্রীক একটি কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের ঘোষণা দেন। এসময় রংপুর মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থায় বিদ্যমান সমস্যা ও এ ব্যাপারে করণীয় সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন।
বৃহস্পতিবার সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে মহানগরীর সকলস্তরের পরিবহন মালিক, শ্রমিক ও সুধীজনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হকের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম। এ সময় তিনি রংপুর মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উপর একটি সম্যক ধারণা সকলের সামনে তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীজন। শেষে পরিবহন শ্রমিকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com