মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পুলিশ হলেও পরিচয় দিতেন ছাত্রলীগ ৫ লাখ টাকা না দেয়ায় যুবকে মাদক মামলা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
পুলিশ সদস্য হয়েও নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী পরিচয় দিয়ে রাজশাহী নগরীর এক যুবককে অস্ত্রের মুখে অপহরণের পর অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বহিস্কৃত ঐ পুলিশ সদস্য এসআই মাহাবুব হাসান। ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহীর গৌরহাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে ভুক্তভুগী রাজিব আলীকে নামের এক যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। সে সময় অভিযুক্ত মাহাবুব হাসান আরএমপির গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
রাজিবকে তুলে নিয়ে তার পরিবারের কাছ থেকে মুক্তিপনের জন্য ৫ লাখ টাকা দাবি করে মাহাবুব। পরে ডিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন করে মাদক মামলা দেওয়া হয়। এমন অভিযোগের পরে এসআই মাহাবুবের বিরুদ্ধে বিভাগীয় মামলায় তাকে বহিস্কার করা হয়।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় রাজশাহীর নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে পুলিশ সদস্য এসআই মাহাবুবের বিরুদ্ধে এসব তথ্য তুলে ধরেন ভুক্তভোগী রাজীব আলী ও তার পরিবার। ২০১৯ সালের ঘটনার পরে এসআই মাহাবুবের বিরুদ্ধে গত ২১ আগস্ট মামলা করেন নির্যাতিত যুবকের বাবা মাসুদ রানা। তাদের অভিযোগ এসআই মাহাবুব নিজেকে পুলিশ সদস্যের পাশিপাশি নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দিয়ে অপহরণের পর অর্থ আদায় করতেন।
অভিযুক্ত এসআই মাহাবুব জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। রাজশাহী মহানগর পুলিশ বলছে, তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com