রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ গিনি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা পৌর শাখার উদ্যোগে শনিবার পাবলিক মিলনায়তনে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের উদ্বোধন উপলেক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ।পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কামাল হোসেনের স ালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ সভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু , এ্যাড.সিদ্দিকুল ইসলাম রিপু, যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম , পৌর মেয়র মো.মতলুবর রহমান , সদর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ মৃদুল মুস্তাফী ঝন্টু, জেলা যুব লীগের সাধারন সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, আব্দুস সামাদ রোকন , তানজিমুল ইসলাম জামিল, আসাদুজ্জামান হাসু, সিরাজুল ইসলাম , শিপন মিয়া, মো. শহিদুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, বিএনপি আন্দোলনের নামে কোন নৈরাজ্য সন্ত্রাস ও তান্ডব সৃস্টি করলে তা প্রতিহত করা হবে। বিএনপি দেশ বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদেও এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন বাস্তবায়ন হয়েছে তা বিশ্ব দরবারে মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী সরকার গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com