বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পৌর আ.লীগের সাধারন সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট , সিংড়া নাটোর :

আগামী ১ অক্টোবর নাটোরের সিংড়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী সাবেক জেলা পরিষদের সদস্য, পৌরসভার ৫ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিংড়া দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ২ নং ওয়ার্ডবাসীর আয়োজনে বৃহষ্পতিবার সন্ধা ৭ টায় রওশন রাজের খোলায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রওশন রাজ, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সানো। এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, আগামী পৌর আওয়ামীলীগের ত্রি-বাষিক কাউন্সিলে আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ। আমার নেতা জননেত্রী শেখ হাসিনা আমার নেতা জুনাইদ আহমেদ পলক এবং আমার নেতা পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। আমি পৌর আওয়ামীলীগের দায়িত্ব পেলে সেই দায়িত্ব কাঁধে নিয়ে আওয়ামীলীগের একজন সেবক হিসাবে কাজ করবো ইনশা আল্লাহ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com