বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, রংপুরে মহিলা আ.লীগের বিক্ষোভ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে বিক্ষোভ মিছিলটি নগরীর বেতপট্রিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতী, সহ-সভাপতি পারভিন আক্তার, উম্মে রুহানি কপিলা,এ্যাড. মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক আফরোজা আজিজ কনি, আরেফিন নাহার বিউটি, ত্রাণ সম্পাদক সায়মা পারভিন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সুমাইয়া খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন সকল বাঁধা উপেক্ষা করে এ দেশের উন্নয়ন হচ্ছে। ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারো মাথা চারা দিচ্ছে। তারা দেশের এই উন্নয়ন থামিয়ে দেয়ার জন্য বিভিন্ন প্রোপাগা-া ছড়িয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যা কখনই সফল হবে না। আর মহিলালীগের নেতাকর্মীরা তা হতেও দিবে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com