বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীর সাথে অশালীন আচরনে ছাত্রীদের সড়ক অবরোধ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব কর্তৃক ছাত্রীর সাথে অশালীন আচরন করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রীরা।রোববার দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে প্রথমে শহরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে দাঁড়িয়ে এবং পরবর্তীতে পৌরপার্কের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে কোমলমতি শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা জানায়, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব যোগদানের পর থেকেই বিদ্যালয়ের কর্মচারি থেকে শুরু করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে সকল সময় খারাপ আচরন করে আসছে। সর্বশেষ রোববার সকালে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থতার কারণে ছুটি চাইতে গেলে ছুটি না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সেই শিক্ষার্থী ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে এসে সহপাঠিদের জানালে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তাৎক্ষনিক ক্লাশ বর্জন করে রাস্তায় নেমে আসে। সেইসাথে ছাত্রীরা জানায়, তাদের একটাই দাবি এই প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবকে স্কুল থেকে প্রত্যাহার করতে হবে নয়তো তারা স্কুলে ফিরবে না। সড়ক অবরোধ চলা কালে প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করলে শির্ক্ষাথীরা অবরোধ তু্লে নেয়। পরে তার জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে। সড়ক অবরোধ চলাকালে শহরে যানজটের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com