বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

প্রয়াত সাংবাদিক বকুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শরিফ মিয়া,জামালপুর:
ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, হাফিজ পাঠাগারের প্রতািষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সাংবাদিক প্রয়াত গোলাম হাফিজ বকুল এর ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ক্রিয়া সম্পাদক রফিকুল ইসলাম রন্জু, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সহ সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, আজকের পত্রিকা প্রতিনিধি এমকে দোলন বিশ্বাস, সাপ্তাহিক একতা প্রতিনিধি অরুণ ভাস্কর, ইত্তেফাক প্রতিনিধির শফিকুল ইসলাম ফারুক, আজকের বসুন্ধরা প্রতিনিধি জাফি আহমেদ সুমন, মানবাধিকার এর প্রতিনিধি হাসর আলীসহ আরও অনেকেই।ইসলামপুর প্রেসক্লাবের বিভিন্ন পত্র পত্রিকার, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সাংবাদিকরা মরহুমের নানান দিক নিয়ে বক্তব্য রাখেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এই উপলক্ষে ২৪ সেপ্টেম্বর তার নিজ বাড়িতে দোস্থ পরিবারের মাঝে খাবার আয়োজন করা হয়।কবি ও সাহিত্যিক প্রয়াত গোলাম হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক, সুধী মহল, কবি-সাহিত্যিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন।কবি গোলাম হাফিজ বকুল ছিলেন সমাজের ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠার সাহসী সন্তান।তিনি ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জীবন চলার পথে ছড়া, কবিতা, গল্প, উপন্যাস সহ সমাজের অনেক অবদান রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com