বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

প্রশাসক রিটনকেই মেয়র হিসেবে দেখতে চান সাবেক কাউন্সিলরবৃন্দ ও রাজশাহীর সর্বস্তরের জনগণ

প্রশাসক রিটনকেই মেয়র হিসেবে দেখতে চান সাবেক কাউন্সিলরবৃন্দ ও রাজশাহীর সর্বস্তরের জনগণ প্রশাসক রিটনকেই মেয়র হিসেবে দেখতে চান সাবেক কাউন্সিলরবৃন্দ ও রাজশাহীর সর্বস্তরের জনগণ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্তমান প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাফুজুর রহমান রিটন। তাকে আগামীতে পূর্ণাঙ্গ মেয়র হিসেবে দেখার দাবি জানিয়েছেন সাবেক কাউন্সিলররা। সোমবার বিকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তারা এই দাবি জানান।

এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলররা ১৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এক অঘোষিত মিলনমেলায় মিলিত হন। সভায় বক্তারা বলেন, বর্তমান প্রশাসক মোঃ মাফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে নগরীর প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তার সুযোগ্য নেতৃত্বে রাজশাহী মহানগরীর নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

সাবেক কাউন্সিলররা তাদের বক্তব্যে উল্লেখ করেন, রাজশাহীবাসী একজন সৎ, দক্ষ এবং জনবান্ধব নেতাকে মেয়র হিসেবে পেতে চায়। মোঃ মাফুজুর রহমান রিটন দীর্ঘকাল ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় থেকে জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন। প্রশাসক হিসেবে তার বর্তমান সাফল্যই প্রমাণ করে, তিনি মেয়র হিসেবেও সফল হবেন।

সভায় উপস্থিত সাবেক কাউন্সিলররা আরও দাবি করেন, কেবল তারাই নন, বরং রাজশাহীর সাধারণ জনগণের মধ্যেও রিটনকে মেয়র হিসেবে দেখার ব্যাপক আকাক্সক্ষা তৈরি হয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে ও চায়ের আড্ডায় এখন একটাই আলোচনা-আগামীতে মেয়র হিসেবে রিটনের কোনো বিকল্প নেই। জনগণের এই বিপুল সমর্থন ও ভালোবাসাকে মূল্যায়ন করে তাকে আগামীতে সিটি কর্পোরেশনের অভিভাবক হিসেবে দেখতে চান তারা।

অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলরবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা একযোগে বলেন, রাজশাহীর উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রিটনের মতো একজন কর্মঠ ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। তারা সরকারের প্রতি ও সংশ্লিষ্ট মহলের প্রতি জনগণের এই ইচ্ছার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।

উল্লেখ্য, মোঃ মাফুজুর রহমান রিটন বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তার এই নতুন জনপ্রিয়তার জোয়ার রাজশাহীর রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com