রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

প্রাইমারী নিয়োগ পরীক্ষা শনিবার রংপুর মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
শনিবার রংপুর মহানগরীর ৩৪টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একারণে শনিবার রংপুর মেট্রোপলিটন এলাকায় সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে মেট্রোপলিটন পুলিশ।
এ নিয়ে গতকাল বুধবার গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর মহানগরীর ৩৪ টি কেন্দ্রে। সেদিন সকাল সাড়ে দশ টা হতে বারো টা পর্যন্ত চলবে পরীক্ষা। এজন্য সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন, ২০১৮ এর ৩০ ধারায় অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসহ আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কেন্দ্রের দুইশত গজের মধ্যে সকাল সাড়ে আট টা হতে দুপুর এক টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবেহারুন উর

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com