শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ট্রাফিক আইনের ধারনা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর জেলার নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের সচেতনতামূলক ব্যাতিক্রমি উদ্যোগে শিশুকাল থকেই ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারনা পাচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের নিয়মিত কাজের অংশ হিসেবে রবিবার (২১ জানুয়ারি) দুপুরে নকলা উপজেলার গৌড়দ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে সকল শিক্ষার্থীদের একত্র করে ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারনা দেয়ার পাশাপাশি ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক চিহ্ন সমূহ প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্র্থীদের দেখিয়ে এসবের গুরুত্ব ও কাজ বুঝিয়ে দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের সরেজমিনে নিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের নিয়মাবলি শিক্ষা দেওয়া হয় এবং জেব্রা ক্রসিং না থাকলে কিভাবে রাস্তা পারাপার হতে হবে সরেজমিনে তা শিক্ষা দেওয়া হয়। সার্জেন্ট (ভারপ্রাপ্ত ট্রাফিক ইন্সúেক্টর) সালমান খান রাজনের নেতৃত্বে এই সচেতনতামূলক কাজে এটিএসআই আতিকুর রহমান ও কনস্টেবল মোফাজ্জল খান সহযোগিতা করেন। এসময় গৌড়দ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সার্জেন্ট সালমান খান রাজন জানান, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়ের সিলেবাসে ট্রাফিক আইন সম্পর্কে ধারনা দেওয়া আছে। তবে ডিআইজি ও শেরপুর জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে সচেতনতা মূলক এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের উদ্যোগে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারনা দেওয়ার পাশাপাশি ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক চিহ্ন সমূহ প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্র্থীদের দেখানো হবে। এসবের গুরুত্ব ও কাজ বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের সরেজমিনে নিয়ে জেব্রা ক্রসিং দিয়ে ও জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপারের নিয়মাবলি শিক্ষা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com