বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাবির ৪ শিক্ষার্থীর অভিনব প্রতিবাদ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অভিনব সাজে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থী।বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ প্রতিবাদ জানান তারা।সরোজমিনে গিয়ে দেখা যায়, একজন শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে শিকলে বাঁধা অবস্থায় রয়েছেন। তাকে পিছন থেকে টেনে ধরেছেন তিনজন শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, ফিলিস্তিন পতাকা গায়ে শিক্ষার্থীকে ফিলিস্তিন দেশের প্রতিকৃতি হিসাবে সাজানো হয়েছে অন্যদিকে যারা তাকে টেনে ধরছেন সেখানে ইন্ডিয়া, ইসরাইল ও যুক্তরাষ্ট্র এই তিনটি রাষ্ট্রকে বুঝানো হয়েছে। যাদের সমর্থনে ইসরাইল মুসলমান দেশ ফিলিস্তিনের উপর অমানুবিক নির্যাতন করার সাহস পাচ্ছে।প্রতিবাদী এমন চিত্রের বিষয়ে জানতে চাইলে, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন বলেন, ফিলিস্তিনদের অত্যাচারের বিষয়টি ফুটিয়ে তুলতে এমন প্রতিবাদী চিত্র তুলে ধরেছি আমরা। আমি ফিলিস্তিন রাষ্ট্র সেজেছি আর আমাকে পিছন থেকে অবরুদ্ধ করে রেখেছে তিনজন শিক্ষার্থী সেখানে ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এ তিনটি রাষ্ট্র বুঝানো হয়েছে। ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের সমর্থনের ফলেই এমন অমানবিক নির্যাতন ও হত্যাকান্ডের সাহস পাচ্ছে ইসরাইল।সালাউদ্দিন আরও বলেন, দূর থেকে দেখে আমাদের যতটুকু করণীয় ফিলিস্তিন ভাইদের জন্য আমরা করবো। এ জন্যে যদি আমাদের জীবনও দিতে হয় আমরা দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। ইংরেজদের কাছে পরাজিত হয়ে নবাব সিরাজুদ্দৌলা বলেছিলেন বাঙালিরা যদি একটি করে পাথর মারতো তাহলে ইংরেজরা যুদ্ধ করার সাহস দেখাতো না পাশাপাশি পালানোর জায়গাটুকু পেতো না। আজকে যদি বিশ্বের মুসলমানরা একত্রিত থাকতো তাহলে ইসরায়েল এমন সাহস দেখাতে পারতেন না। আমি সর্বস্তরের মুসলমানদের আহবান জানাবো তারা যেন একত্রিত হয়ে ফিলিস্তিনদের সমর্থন জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com