বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বন্দুক,৫ রাউন্ড গুলিসহ ৬ ডাকাত আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ড্যাগারসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।গ্রেফতারকৃত ডাকাতরা হলেন—গাইবান্ধা জেলার আলমগীর শেখা ৩০), মাসুম শেখ (৩৬), হাসান আলী শেখ (৩৮),আব্দুল মালেক (৩৫) ও রহমত আলী (৫৫) এবং তারা মিয়া (৩৮)।
পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ফুলছড়ির খোলাবাড়ী এলাকার বাংলা বাজারে ধৃতরা ডাকাতি প্রস্তুতিকালে ওইসব অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এতে আরও কয়েকজন পালিয়ে গেছেন। নৌযানে ডাকাতির জন্য ওইস্থানে অবস্থান করে পরামর্শ করছিল তারা। তাদের দেওয়া তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারের নিমিত্তে ফুলছড়ি ও সাঘাটা থানা এলাকায় অভিযান অব্যাহত আছে। গ্রেফতারদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারামারিসহ বিভিন্ন আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com