শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ফুলছড়িতে বিপ্লবী কমিউনিস্ট লীগের  সম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

মার্কিন সম্রাজ্যবাদ নিপাত যাক, ন্যাটো জোট বিলুপ্ত করো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করো, ফিলিস্তিনে ইসরাইল আগ্রাসন বন্ধ করার দাবিতে ফুলছড়ি উপজেলা কমিউনিস্ট লীগের উদ্যোগে শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুদ্ধ নয়, শান্তি চাই, ফুলছড়ি উপজেলার কালিরবাজার বটতলা চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সম্পাদক আব্দুল্যাহ সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা সম্পাদক রেবতী বর্মন, গোলাম মোস্তফা, অনিল বর্মন, ইউনুস আলী, খলিলুর রহমান, উত্তম বর্মন প্রমুখ।  বক্তারা বলেন, আজকে মার্কিন গোপন নথি প্রকাশের মধ্যদিয়ে এটা প্রমাণিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে সৃষ্টি হয়েছে। মার্কিন সা¤্রাজ্যবাদ সহ ন্যাটো যুদ্ধ জোটের অস্ত্র বিক্রয়ের বলি হয়েছে ইউক্রেন। ন্যাটো সামরিক জোট বন্ধ করা ছাড়া বিশ্বে শান্তি আসবে না। মার্কিন পৃষ্টপোষকতায় যুগযুগ ধরে ফিলিস্তিনি ইসরাইলে আগ্রাসন বন্ধ করে পূর্ণ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে পৃথিবীর আটশত কোটি মানুষের শান্তি ফিরাতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com