শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

ফুলবাড়ীতে সাংবাদিক দম্পতির উপর হামলা

Reading Time: < 1 minute

মোরসালিন আহমেদ, দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক মোঃ আশরাফুল আলম ও তার স্ত্রী রাশেদা বেগম(২৬)কে  শ্লীলতাহানী ও পিটিয়ে আহত করার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় রাশেদা খাতুন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়. গত মঙ্গলবার দিবাগত রাতে জমি-জমা বিরোধের জের ধরে রাশেদা খাতুনের ভাশুর আবু মুসা তার অনুগত হাসানুর রহমান ও তার ভাই হোসেনুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে আমার শ্লীলতাহানী এবং এলোপাতাড়ি ভাবে আমাকে এবং আমার স্বামী আশরাফুল ইসলামকে মারপিট করতে থাকে। এতে গুরতর আহত হই। খবর পেরে ফুলবাড়ী থানার এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আশরাফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ ছাড়াও ঘটনার মূল হোতা মুসা কিছু দিন আগে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করার সে ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলো। কিছু দিন আগে সে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে আমাকে মারার হুমকি দিতে থাকে। এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, সাংবাদিক পরিবারকে মারধরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ সাংবাদিক দপ্ততিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় সাংবাদিক আশরাফুল ইসলামের স্ত্রী বাদী হয়ে আবু মুসাসহ তিন জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com