মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ফুলবাড়ীতে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

মোঃ মোরসালিন ইসলাম,ফুলবাড়ী:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুল গফুর এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল গফুর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এসময় পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মার্শাল আনছার আজাদীসহ উপজেলা জাতীয় পার্টির অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।পরে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি বলেন, আমি করোনা কালিন সময় ও প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় গরিব অসহায় মানুষের পাশে ছিলাম এবং আমার নেতা পল্লিবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর শাসন আমলের সুখ স্মৃতি এখনো মানুষ ভুলে নাই। আমি সেটাকে পুজি করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমার বিশ্বাস এই এলাকার মানুষ হুসাইন মোহাম্মদ এরশাদের প্রার্থীকে নিরাশ করবেন না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com