শনিবার, ২৫ Jul ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

বগুড়া ‎গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলা মৃত্যুদণ্ড ৩ যাবজ্জীবন ৩

বগুড়া ‎গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলা ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩ জনের বগুড়া ‎গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলা ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩ জনের

Reading Time: < 1 minute

রাকিব মাহমুদ ডাবলু, বগুড়া :

‎বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন হত্যা মামলায় আদালত ৩ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন ও এক আসামিকে খালাস দেওয়া দিয়েছে। ‎ ‎মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়া জেলা ও দায়রা জজ শাহজাহান কবির জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। ‎ রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুর রহমান পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। আদালত জানিয়েছেন, গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর হবে। ‎ ‎মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কালাম ওরফে বাবুল (৩৫) , মিশু (৩০) ও মানিক (৩২) । যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন দেলোয়ার হোসেন দলু (৬৮), আশিক (৩০) ও মাজেদুর রহমান পিন্টু (৪৬) । ‎ ‎রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমাণিত না হওয়ায় শান্ত নামে এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া শিশু দুই আসামির বিচার শিশু আদালতে এখনো চলমান রয়েছে। ‎ ‎ ২০১৭ সালের ২৭ নভেম্বর রাতে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সে সময় তিনি এক আত্মীয়ের বিয়ের বাড়ি থেকে ফিরছিলেন। ‎বৈঠাভাঙ্গা চারমাথা মোড়ে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে তোজামকে‌ গুরুতর করে পালিয়ে যায়। ‎পুলিশের তথ্য অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের বড় ভাই আব্দুল মমিন হোসেন গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ‎ তদন্ত শেষে সিআইডির তৎকালীন পরিদর্শক সকির উদ্দিন ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ‎এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। ‎ ‎রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছে আব্দুল বাসেত অ্যাডভোকেট আব্দুল মান্নান ও বরের সভাপতি আতাউর রহমান মুক্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। ‎ আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com