শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বগুড়া ধুনটে দুটি বহুতল ভবন উদ্বোধন করলেন আলহাজ্ব হাবিবর রহমান এমপি

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
ধুনটের গোসাই বাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের চার তলা ও করিম বকস ওয়াছিম উদ্দিন বালিকা বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে গোসাই বাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে ভবন দু’টি নির্মিত হয়েছে। গোসাই বাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম খাঁন শরিফ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কামরুল মোর্শেদ আপেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম তালুকদার দুলাল, মাইদুল ইসলাম রনি, গোসাই বাড়ি করিম বকস ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুৎফর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com